এরশাদুল হক, স্টাফ রিপোর্টার ::
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি. নং ৯৫০৭৪/১৯৮২) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহসভাপতি ও ইউএনবির প্রতিনিধি অরুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জুলাইযোদ্ধা মো. জহুর আলী, হাওর বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি ও গীতিকার মোছায়েল আহমদ এবং বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল।
এ ছাড়া বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার সহদপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু, মানবাধিকারকর্মী মোসাদ্দেক আলী ও কবি রেজাউল করিমসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন গীতিকার আব্দুল হান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি রাজু আহমেদ রমজান, মানবাধিকারবিষয়ক সম্পাদক ও দৈনিক প্রভাতের প্রতিনিধি আনোয়ারুল হক, সহমহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টফ রিপোর্টার এরশাদুল হক,
দৈনিক শুভ প্রতিদিনের প্রতিনিধি প্রীতম দাস, দৈনিক আমার কাগজের প্রতিনিধি মো. তৈয়বুর রহমান, দৈনিক নববাণীর প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি সালমান ফারসী, দৈনিক শেষ সংবাদের প্রতিনিধি মো. কামাল পাশা, প্রাইম টেলিভিশনের প্রতিনিধি মো. শরিফ উদ্দিন, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আতাউর রহমান, জুলাইযোদ্ধা রহমত আলী, কবি আপন আনোয়ার ও ক্যামেরাপারসন শরীফ আহমেদ আকাশসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হামলা, নির্যাতন কিংবা হত্যার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ড এবং এম.এ. মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
নিউজটি শেয়ার করুনঃ
