শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। তিনি বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কেউ যাতে পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে শিক্ষা উপকরণ, পোশাক, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সামগ্রী তুলে দেন। এসব উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা, অসহায় পরিবারের জীবনমান উন্নয়ন এবং তাঁদের স্বাবলম্বী করে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
The post চন্দনাইশে শিক্ষাসামগ্রী, কর্মসংস্থানের উপকরণ ও ঘর বিতরণ appeared first on ভোরের চেতনা.
