আজ দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালক ফজলুল হকের প্রয়াণ দিবস। দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় চ্যানেল আইয়ের স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ প্রদান করা হবে। এ বছর পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং চলচ্চিত্র পরিচালনায় মেজবাউর রহমান সুমন। ফজলুল হক স্মৃতি পুরস্কারটি প্রবর্তন করেন প্রখ্যাত লেখক রাবেয়া খাতুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, ছটকু আহমেদ প্রমুখ।
