The Sangbad · সাধারণ
পরীমনি-বর্ষণের ‘সেপারেশন’
১৪/১০/২০২৬

নতুন গল্প ও নতুন জুটি নিয়ে পর্দায় আসছেন অভিনেত্রী পরীমনি ও ইমতিয়াজ বর্ষণ। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত হচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এই দুই অভিনয়শিল্পী। গল্পে তাদের দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে।দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং কাছের মানুষগুলোর মধ্যে তৈরি হওয়া দূরত্বকে কেন্দ্র করেই এগোবে ‘সেপারেশন’-এর গল্প। নামের মতোই সম্পর্কের ভেতরের বিচ্ছিন্নতা ও মানসিক দূরত্ব এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।ইতোমধ্যে ঢাকার ৩০০ ফিট এলাকার একটি শুটিংবাড়িতে শুরু হয়েছে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ। পরে চ্যানেল আই ভবনেও হয়েছে শুটিং। প্রায় ৬০ মিনিটের এই নির্মাণ মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।‘সেপারেশন’-এর মাধ্যমে প্রথমবার গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পরিচালকের সঙ্গে কাজ করার আগ্রহ অনেকদিনের ছিল বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বর্ষণের অভিনয়ে সন্তুষ্ট নির্মাতা সেলিম। তাঁর মতে, অভিনয়ের পাশাপাশি পুরো দলের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও বর্ষণের ইতিবাচক ভূমিকা রয়েছে।পরীমনির জন্যও কাজটি বিশেষ গুরুত্বের। গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় কাজ করেছেন তিনি। প্রায় চার বছর পর আবারও এই নির্মাতার পরিচালনায় ফিরলেন অভিনেত্রী।নতুন জুটি, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এবং গিয়াসউদ্দিন সেলিমের নির্মাণ—সব মিলিয়ে ‘সেপারেশন’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হওয়ার মতো উপাদান থাকছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
মূল প্রতিবেদনে যান ↗