কোজাগরী লক্ষ্মীপুজোর দিন রীতি মেনে মহাসমারোহে অনুষ্ঠিত হলো নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার ১০৩তম বর্ষের কাঠামো পুজো। এ দিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মন্ত্রী অর্জুন সিং, বিজেপি নেতা তাপস ঘোষ-সহ মন্দির কমিটির সদস্যরা। কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হলো বড়মার সুবিশাল প্রতিমা তৈরির কাজ। এ দিন বড়মার মন্দিরে ভিআইপি সংস্কৃতি নিয়ে স্পষ্ট বার্তা দেন মন্ত্রী। মায়ের কাছে সবাই সমান, কোনও ভিআইপি সংস্কৃতির প্রয়োজন নেই। পাশাপাশি, বিপুল ভক্ত সমাগমের কথা মাথায় রেখে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
