মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন
সিলেট নগরীর পূর্ব দরগা গেইট চন্দনটুলা স্কুল গেইট এলাকার বাসিন্দা মাজেদ আহমদ মিঠুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটি।
এক বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যসচিব আফিকুর রহমান আফিক জানান, গত ১৭ অক্টোবর শনিবার সকাল ৭টা ২০ মিনিটে নগরীর একটি স্থানীয় ক্লিনিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি সিলেট পৌরসভার সাবেক কমিশনার ও বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সহসভাপতি মরহুম আব্দুল গাফফার দিলীপের ছোট ভাই এবং মরহুম মো. আব্দুল জব্বার চাঁন মিয়ার কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বাদ আসর দরগাহে হজরত শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের লাশ দরগাহ গোরস্থানে দাফন করা হয়।
মাজেদ আহমদ মিঠুর মৃত্যুতে শোক জানিয়েছেন বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির আহ্বায়ক আতিক রাহী, সদস্যসচিব আফিকুর রহমান আফিকসহ কমিটির অন্যান্য সদস্যরা। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গুগলে আমাদের খবর পেতে
