ফিরিঙ্গি বাজারে ১০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম হোসেন, বিএনপি নেতা হামিদ হোসেন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সহসভাপতি আমিনুর রহমান মিয়া, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপন, সদস্যসচিব জাহেদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অজিত কুমার হোড়, দুদুল দাস, সমীরন দাস, টিংকু দাস, চন্দ্রমোহন দাস, দিলীপ, মিঠুন দাস, প্রীতম মহাজন, রুদ্র দত্ত, রাজীব নন্দী, নারায়ণ চৌধুরী, প্রদীপ দাস, পিন্টু ঘোষ, সেন্টু দাস, শ্যামল দাস, পিন্টু দাস ও খোকন দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ : চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে ১৭ অক্টোবর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রুবেল দেব, সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার দে, পরিমল দেব, সহ–সভাপতি মাস্টার শ্যামল কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ মিত্র, ইঞ্জিনিয়ার ভবশংকর ধর, রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হারাধন দাশ, সহ–সাংগঠনিক সম্পাদক রুবেল দত্ত, মাধায় চন্দ্র, প্রদীপ কুমার দে, যাদব সদ্দার, জুয়েল দাশ, রাজীব সেন, উজ্জ্বল ভট্টাচার্য, গনেশ দত্ত প্রমুখ।
উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে রাউজান ইংলিশ স্কুল অডিটোরিয়ামে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ–ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি সাবের সুলতান কাজল। উত্তর জেলা যুবদলের সদস্য মুহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুসলেহ উদ্দিন, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, বিএনপি নেতা আলী আজগর চৌধুরী, শহিদুল ইসলাম, মুহাম্মদ আলমগীর, উত্তর জেলা ছাত্রদলের সহ–সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, আবদুল, আমিনুল ইসলাম, অসীম দাশ, দিদারুল আলম, রাউজান কলেজ ছাত্রদল নেতা এয়াকুব উদ্দিন আরিফ, রিপন, আইমন রিমন, ডা. প্রদীপ শীল। উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ–ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে অনুষ্ঠানে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারীর মাঝে শাড়ী বিতরণ করা হয়।
২৩নং ওয়ার্ডের দেওয়ানেশ্বরী কালী মন্দির : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩নং ওয়ার্ডের আওতাধীন শ্রী শ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্ত্র সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এ সময় তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সংস্কৃতিরও অংশ। বাংলাদেশ অসামপ্রদায়িক চেতনার দেশ, সব ধর্মের মানুষ পারস্পরিক সমপ্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করবে–এটাই আমাদের প্রত্যাশা। এ সময় ২৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আনোয়ারা যুবদল : আনোয়ারা প্রতিনিধি জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তার মাধ্যমে সনাতনী ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন উপজেলা যুবদলের সংগঠক ও ব্যবসায়ী মীর মোশারফ হোসেন। গত রবিবার রাতে উপজেলার চাতরি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এ অনুদান সহায়তা প্রদান করেন। এ সময় অন্যান্যদেন মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক রাশেদ আহমেদ, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সাকিব, ইউনিয়ন ছাত্রদলনেতা মোঃ সরওয়ার, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতনী সমপ্রদায় ও স্থানীয় নেতৃবৃন্দ।
দি চিটাগং ট্রাস্ট : দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশের (সিটিবি) উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার নগরীর পাথরঘাটাস্থ সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল ইউনিট–২ মিলনায়তনে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাউজানের উনসত্তর পাড়া, জগন্নাথ বিগ্রহ ও দুর্গা মন্দির, সত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতিসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ মানুষকে শারদ উপহার বিতরণ করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সচিব জিকু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি বাবুল ঘোষ বাবুন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের উপদেষ্টা ও কুন্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক বাসুদের সিংহ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের মহাসচিব প্রবাল দে। বক্তব্য রাখেন প্রদীপ দাশ পরাগ, রাজীব দে শম্ভু, শ্যামল বিশ্বাস, রানা দাশ, রতন কান্তি দে, বিপ্লব চৌধুরী, মিরাজ দাশ (জয়), রুপ্না দাশ, বিপ্লব দত্ত, অসীত বরণ চন্দ, দেবানসু বসাক, সাগর তালুকদার, অশোক ধর, সরোজ দাশ, ডা. সুকান্ত মহাজন, জয় পুরোহিত, প্রান্ত দাশ, ডা. উত্তম পালিত, শৈবাল পালিত, রাখাল দে, গৌতম পালিত, প্রান্ত পালিত, বিজয় পালিত, অভি ধর প্রমুখ।
সনাতনী রিসার্চ এন্ড আইটি ডেভেলপমেন্ট সেন্টার : সনাতনী রিসার্চ এন্ড আইটি ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে এবং সনাতনী ফাউন্ডেশন, সনাতনী অধিকার আন্দোলন ও বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির সার্বিক সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নগরীর বান্ডেল রোডস্থ সেবক কলোনি হরিজন পল্লীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাতনী রিসার্চ এন্ড আইটি ডেভেলপমেন্ট সেন্টারের ম্যানেজিং পার্টনার প্রসেনজিৎ কুমার হালদার। আরও বক্তব্য রাখেন মিটুল দাশগুপ্ত, সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী, সনাতনী রিসার্চ এন্ড আইটি ডেভেলপমেন্ট সেন্টারের প্রিন্সিপল গবেষক দেবব্রত সরকার, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক পলাশ সেন, অর্থ সম্পাদক অসিম কুমার দাশ, আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, হরিজন যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক অমর দাশ প্রমুখ।
হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদ : হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত ১৭ অক্টোবর স্মরণিকা ‘পূজা’ এর মোড়ক উন্মোচন ও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন মাস্টার অশোক কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, বিশ্বজিৎ নাথ, সাজিব নাথ, দীপক ঘোষ, এসআই হাবীব উর রহমান, ধলই ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহেদ উদ্দিন বাপ্পি, ধলই ইউনিয়ন কৃষকদল আহবায়ক মোঃ জয়নাল। প্রধান বক্তা ছিলেন নয়ন চৌধুরী। বক্তব্য রাখেন, প্রদীপ নাথ, সুদীপ নাথ, সবুজ নাথ, পারভেজ, ফাহিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মগধেশ্বরী স্মৃতি সংসদের সভাপতি উত্তম কুমার দাশ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিষ রায়। পরে উপস্থিত অতিথিবৃন্দ শারদীয় বস্ত্র বিতরণ করেন।
বোয়ালখালী উপজেলার পোপাদিয়া : পূজার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম. সেলিম। গত ১৬ অক্টোবর পোপাদিয়া কালাচাঁদ ঠাকুরবাড়ি প্রাঙ্গণে এ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, কালাচাঁদ ঠাকুরবাড়ির সভাপতি কিরন ভঞ্জ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ, সহ–সভাপতি রঞ্জিত চৌধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদার, খোকন মহাজন ও বিটু মিত্র, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান, এস.এম. আখতার, জসিম উদ্দিন, নুরুল আলম, মোহাম্মদ আলী, নুরুল কবির টিপু, মুসলিম উদ্দিন চৌধুরী, ইসমাইল খান লালন, মোশারফ হোসেন আরজু, শফিক সওদাগর, আখতার উল আলম ছোটন, মোহাম্মদ নাছের, সাজ্জাদুল আলম ও আজম আলীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সঞ্চালনায় ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান।
মীরসরাই মঘাদিয়া ইউনিয়ন : মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষে মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জাসাস মীরসরাই উপজেলার সহ সভাপতি ও ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আলমগীর। রোববার সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।
স্যোসাল এইড ফাউন্ডেশনের অর্থায়নে মোঃ আলমগীর উপজেলার সাদুরবাজার এলাকার শ্রী শ্রী মাতৃমন্দির, মঘাদিয়া হিন্দুপাড়া মন্দির ও মঘাদিয়া দাসপাড়া মন্দির পরিদর্শন শেষে প্রতিটি পূজামন্ডপে নগদ ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা ও বস্ত্র সহায়তা প্রদান করেন। এছাড়াও দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত গ্রাম পুলিশের সদস্য–সদস্যাদের মাঝে শাড়ি–লুঙ্গি বিতরণ করেন। উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আবুল কাশেম, আবুল হোসেন ভেন্ডার, বিএনপি নেতা আবুল কালাম, ১১নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাক এছাক মিয়া খানসাব, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, আজাদ হায়দার রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল হক, ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম, মাস্টারপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক মিঠু নাথ, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ প্রমুখ।
২০নং দেওয়ানবাজার ওয়ার্ড : নগরীর ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডে গতকাল সোমবার সনাতন ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শারদবস্ত্র ও পানি বিতরণ করা হয়। ঘাটফরহাদবেগ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তনু চৌধুরী কানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর উত্তম কুমার দেবনাথ, ইঞ্জিনিয়ার স্বপন কুমার দেবনাথ। এসময় আরো উপস্থিত ছিলেন ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনছুর আলম, শমসের আলী, শিমুল নন্দী, অনুপম, পরাগ মিত্র জয়, ডা. এম কে ধর, গীতা পরিষদের নিশান সরকার, আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমান, এইচপিএফ’র সভাপতি মোহাম্মদ নুর, জাতীয়তাবাদী তাঁতী দল মহানগর আহ্বায়ক হাফেজ মোঃ সেলিম, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, নুর হোসেন রমজান, মোঃ সেলিম, আবদুল শুক্কুর, নাজির আকন্দ, রাহুল ধর, শফিউল্লাহ শফি, সুমন চৌধুরী নেতৃবৃন্দ। এছাড়াও নেতৃবৃন্দ ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, মহানগর বিএনপি’র সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরীর উদ্যোগে এসব বস্ত্র ও পানি বিতরণ করা হয়।

