কিছুক্ষণের মধ্যেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ ছাড়বেন ইশরাক হোসেন। আর এ ঘোষণা দিতে এরই মধ্যে জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন এই প্রতিমন্ত্রী। তবে প্রেস ক্লাবে যাওয়ার সময় গাড়ি থেকে নিজ হাতেই সরকারি লোগো খুলেছেন তিনি। এমনকি নিজ থেকে পদত্যাগ করছেন বলেও জানান দেন আলোচিত এই নেতা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার পর প্রেস ক্লাবে পৌঁছান ইশরাক। প্রেস ক্লাবে যাওয়ার পথে গাড়ি থেকে তাকে লোগো খুলতে দেখা যায়। লোগো খোলার সময় ইশরাক হোসেন বলেন, ‘দল চায়নি। নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
‘ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’- রোববার রাতে এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে। এ খবরের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেন জানান, তার পদত্যাগের নির্দেশের খবরটি গুজব। কিন্তু আজ সকালে নিজেই আবার ফেইসবুকে পোস্ট করেন দুপুরে তিনি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।
এর আগে, শনিবার ১৭ অক্টোবর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ নামেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিএনপিতে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্য বিষয়টি বিব্রতকর হয়ে দাঁড়ায়।
এমআরআর/আরএফ
