
Published on
:
1 min read
প্রতি বছরের মতো এ বছরেও দুর্গাপুজোর আনন্দে মেতে উঠল আমেরিকার রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি অফ নর্থ ক্যারোলিনা। মূর্তি নয়, দুর্গার ছবিতেই এখানে বরাবর পুজো হয়। মঠের নর্থ ক্যারোলিনা শাখার প্রেসিডেন্ট ডঃ সম্রাট দাস জানান, বাঙালি-অবাঙালি মিলিয়ে মোট ২০০০ ভক্ত সমাগম হয়েছে এ বারের পুজোয়। ভিড় সামাল দিতে গত বছর থেকে ওয়েস্ট ক্যারি মিডল স্কুল অডিটোরিয়াম ভাড়া করে পুজো হচ্ছে এখানে।
