বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনে দেশের অন্যতম বৃহত্তম অটোমোটিভ প্রদর্শনী ‘৮ম চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উইজার্ড শোবিজের ব্যবস্থাপনায় ১৫ থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবটি চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত হয়। এবারের এই মোটর ফেস্টের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে অংশ নেয় দেশের দ্রুত বর্ধনশীল অটোমোটিভ ব্র্যান্ড ‘নাসির সিনট্যাক্স মোটরস লিমিটেড’।
মেলা চলাকালীন দর্শনার্থী ও বাইকপ্রেমীদের ভিড়ে মুখর ছিল নাসির সিনট্যাক্স মোটরসের প্যাভিলিয়ন। আধুনিক প্রযুক্তির পেট্রোল ও ইলেকট্রিক স্কুটার এবং সম্পূর্ণ নতুন মডেলের বাইক ও স্কুটার প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সবার নজর কাড়ে। চমৎকার ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির কারণে প্রথম দিন থেকেই তাদের প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা
মেলায় নাসির সিনট্যাক্স মোটরসের বিশেষ আয়োজনের মধ্যে ছিল দেশের সেরা বাইক কমিউনিটি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সরব উপস্থিতি, রোমাঞ্চকর বাইক স্টান্ট শো, টেস্ট ড্রাইভ এবং দর্শনার্থীদের জন্য মজার সব গেমস। এ ছাড়া মোটর ফেস্ট উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ ‘স্পট বুকিং’ অফার প্রদান করা হয়।
গেছে।
