সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলমান ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তান জয় দিয়ে শুরু করায় বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি অলিখিত ফাইনাল। জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করেছিল তাওহীদ হৃদয়ের দল। ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ তাদের জিততেই হবে, এমনকি নেট রান রেট বাড়ানোর কঠিন চ্যালেঞ্জও থাকবে তাদের সামনে।
কিন্তু বাংলাদেশ সেই ম্যাচ খেলতে নামার আগে আফগানিস্তানের শক্তি দেখল। সেদিকুল্লাহ আতালের সেঞ্চুরি ও রশিদ খানের চার উইকেটের সুবাদে আফগানিস্তান ১৫৮ রানে জিম্বাবুয়েকে হারিয়েছে।
ইব্রাহিম জাদরানের সঙ্গে আতাল ১৪০ রানের জুটি গড়েন। আফগানরা তাদের শেষ ৫ উইকেট দ্রুত হারালেও জিম্বাবুয়ে ২৯৫ রানের লক্ষ্যের ধারেকাছে যেতে পারেনি। ৩৮.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয়েছে। ১৯৬ রান অতিক্রম করলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা পেত জিম্বাবুয়ে। এখন পর্যন্ত তিন দলই প্রতিযোগিতায় টিকে আছে।
আফগানিস্তান ২৯৪ (আতাল ১০২, জাদরান ৯০, মাসুকু ৩-৪৪, ইভান্স ৩-৪৭) জিম্বাবুয়েকে ১৩৬ (রাজা ৪৮, রশিদ ৪-১৭, ফারুকী ২-১৫) ১৫৮ রানে হারিয়েছে।
এফএইচএম
