রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন,লালবাগ বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৭৫ জন,গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন ও সিটিটিসি বিভাগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৯ কেজি গাঁজা, ৬২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২ বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও প্যারেক, ১৪ টি মোবাইল ফোন, নগদ ১৬ হাজার ২৮০ টাকা ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
The post রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০ appeared first on সকালের খবর ২৪.
