প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও পণ্য রপ্তানি আয় বৃদ্ধির ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। নতুন করে বেড়ে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০ বিলিয়ন বা ৩ হাজার ৬৩০ কোটি ৮২ লাখ ডলারে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনশেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন বা ৩ হাজার ১৫০ কোটি ১৫ লাখ ডলারে।
বাংলাদেশ ব্যাংকের নিবন্ধিত মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর আগের দিন ১৪ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এর আগে ১১ অক্টোবর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
চলতি অক্টোবরের শুরু থেকেই রিজার্ভে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ৮ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। ৭ অক্টোবর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। আর ২৯ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার।
এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েও রিজার্ভের পরিমাণ তুলনামূলক বেশি ছিল। ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। ১৬ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।
এ ছাড়া ১০ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ২৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। ৮ সেপ্টেম্বর রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। ওই দিন আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
এমএমটি
-20261016075840.jpg&w=1440&q=75)