সম্প্রতি উত্তরা ব্যাংক পিএলসি -এর ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ʼ কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্ট এ্যান্ড স্পা -তে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আবুল হাশেম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) জনাব মো: রাফিউল ইসলাম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মো: রেজাউল করিম এবং জনাব খন্দকার আলী সামনুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল আঞ্চলিক প্রধান এবং শাখা- উপশাখার প্রধানগণ অংশগ্রহণ করেন।
