গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সোলতানুর আফরিন জুনায়েদ।
আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। আগুন সম্পূর্ণ নেভাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এমএ
