গ্রাভেনবার্চের লাল কার্ড নিয়ে ইরাওলার ক্ষোভ
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: সংগৃহীত
-->অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরেছে লিভারপুল। হারের পর রায়ান গ্রাভেনবার্চের লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। তার মতে, লাল কার্ডের আগ পর্যন্ত ম্যাচে ভালো অবস্থানে ছিল তার দল।
অ্যানফিল্ডে রবিবার (১১ অক্টোবর) রাতে ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত দুই দলের লড়াই ছিল সমানে সমান। কিন্তু রায়ান গ্রাভেনবার্চ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ম্যানসিটি।
গ্রাভেনবার্চের বিদায়ের মাত্র তিন মিনিট পর আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। পরে জেরেমি ডোকু ও রায়ান শেরচির গোলে ৩-০ জয় নিশ্চিত করে সফরকারীরা।
ম্যাচ শেষে গ্রাভেনবার্খের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার মনে হয়, বিশ্লেষণটা পরিষ্কার। আমরা দুটি ভিন্ন ম্যাচ খেলেছি-লাল কার্ডের আগে একটি, আর পরে আরেকটি। প্রথম ৬২ মিনিটে, লাল কার্ড দেখানোর আগ পর্যন্ত, আমরাই ভালো দল ছিলাম। কিন্তু লাল কার্ডের পর তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং গোল করেছে।’
আরও পড়ুন
গ্রাভেনবার্চের প্রথম হলুদ কার্ড নিয়েই সবচেয়ে বেশি আপত্তি ইরাওলার। তার ভাষায়, ‘রায়ানের প্রথম ফাউল কোনোভাবেই হলুদ কার্ড পাওয়ার মতো ছিল না। এ ধরনের ম্যাচে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। কারও পায়ের আঙুলের ওপর পা পড়ে যেতে পারে। রেফারি প্রথমে ফাউলও দেননি, খেলা চালিয়ে যেতে দিয়েছিলেন। আমার মনে হয়েছে, এলিয়ট অ্যান্ডারসন কয়েক পা এগিয়ে যাওয়ার পর নিজেই পড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।’
ম্যাচের শুরুতে রোনাল্ড আরাউহোর হলুদ কার্ড পাওয়ার ঘটনাটিও তুলে ধরে বলেন, ‘ম্যাচের শুরুতেই আপনি দলের রাইট-ব্যাককে হলুদ কার্ড দেখিয়ে দিলেন। আমার মনে হয়, নিয়মের বইয়ে থাকলে বিষয়টি একদম নিখুঁতভাবেই লেখা আছে, হ্যাঁ। সে প্রতিবাদ করেছে, আপনি তাকে হলুদ কার্ড দেখাতে পারেন। কিন্তু তাহলে পুরো মৌসুম জুড়েই আমাকে খুব সতর্ক থাকতে হবে। কেউ প্রতিবাদ করলেই প্রতিবার তাকে হলুদ কার্ড দেখাতে হবে।’
আরও পড়ুন
পাপ্পু/
আরও পড়ুন
সেঞ্চুরির কাছে লিটন, বাংলাদেশের লিড ৪৩৩
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:১২ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
-->টাইগার ব্যাটারদের দাপট চলছে আবুধাবিতে। শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশও ছড়ি ঘুরাচ্ছে আফগানদের ওপর। এখন পর্যন্ত আক্ষেপ একটাই- আশা জাগিয়ে সেঞ্চুরি ছুঁতে পারেন না কেউ। লিটন দাস কি পারবেন? প্রশ্নের উত্তর মিলবে মধাহ্নভোজের বিরতির পর।
আজ (১২ অক্টোবর) চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসের বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৩৭ রান। লিড ৪৪৩ রানের। লিটন ৮১ এবং মেহেদি হাসান মিরাজ ৩৮ রানে অপরাজিত থেকে বিরতিতে গেছেন। তাদের দারুণ ব্যাটিংয়ে চতুর্থ সকালে কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশ দলকে।
২২৩ রান নিয়ে আজকের খেলা শুরু করেন লিটন এবং মিরাজ। আগের তারা অপরাজিত ছিলেন যথাক্রমে ৫ ও ০ রানে। লিটন এখন সেঞ্চুরির স্বপ্ন দেখছেন। চলমান টেস্টে এখন পর্যন্ত চার টাইগার ব্যাটার আশির ঘরে গিয়ে থেমেছেন। প্রথম ইনিংসে ওপেনার তানজিদ হাসান ৮৩ রান করে আউট হন।
আরও পড়ুন
দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮২ রানে থামেন। তার থেকে ১ রান কম করে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। এখন দেখার অপেক্ষা লিটন আশির ঘর টপকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেন কিনা।
অনিক/
আরও পড়ুন
আরও পড়ুন
৯ হাজারের ক্লাবে লিটন দাস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম
ছবি: সংগৃহীত
-->ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি লিটস দাসের। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে কিপার-ব্যাটার করেছিলেন ৫৩ রান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ (১২ অক্টোবর) দ্বিতীয় ইনিংসে ৫০-এর ঘরে পৌঁছে গেছেন অভিজ্ঞ লিটন। যাত্রাপথে তিনি স্পর্শ করেছেন ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক।
বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক মুশফিকুর রহিম। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে তার মোট রান ১৬ হাজার ২৫২। এই তালিকায় লিটনের অবস্থান পঞ্চম স্থানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার রান ছিল ৯ হাজার ৩৪। লিটন ও মুশফিকের মাঝে রয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ।
বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ আন্তর্জাতিক রান
| নাম | ম্যাচ | ইনিংস | রান |
| মুশফিকুর রহিম | ৪৮২* | ৫৪৪ | ১৬২৫২ |
| তামিম ইকবাল | ৩৮৭ | ৪৪৮ | ১৫১৯২ |
| সাকিব আল হাসান | ৪৪৭ | ৪৯১ | ১৪৭৩০ |
| মাহমুদউল্লাহ | ৪৩০ | ৪৩৩ | ১১০৪৭ |
| লিটন দাস | ২৮৫* | ৩২৪ | ৯০৩৪ |
আরও পড়ুন
অনিক/
আরও পড়ুন
আরও পড়ুন
ম্যানসিটির ঐক্যের প্রশংসায় মারেস্কা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:০৪ পিএম
ছবি: সংগৃহীত
-->প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের অভিযোগে স্বাধীন কমিশনের রায়ের পর প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার (১১ অক্টোবর) রাতে অ্যানফিল্ডে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। এই জয়ের পর দলের ঐক্য ও সংহতির প্রশংসা করেছেন কোচ এনজো মারেস্কা।
ম্যাচে ম্যানসিটির প্রধান নির্বাহী ফেরান সরিয়ানো ও ফুটবল পরিচালক হুগো ভিয়ানাও উপস্থিত ছিলেন। দলকে সমর্থন দেন তারা। ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের এমন উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন মারেস্কা।
ম্যাচ শেষে ম্যানসিটি কোচ বলেন, ‘ফেরান সেখানে ছিলেন, হুগোও ছিলেন। আমরা সবাই এক সঙ্গে ছিলাম। লিভারপুলের মতো দলের মাঠে এই ম্যাচটির গুরুত্ব বিবেচনায় ক্লাব কর্তৃপক্ষের একসঙ্গে থাকাটা দারুণ এক সিদ্ধান্ত ছিল। এই মুহূর্তে আমাদের এই ঐক্যটাই সবচেয়ে বেশি প্রয়োজন।’
আরও পড়ুন
ক্লাবের নানা গুঞ্জন ও সমালোচনা খেলোয়াড়রা কীভাবে সামলেছেন- এমন প্রশ্নে মারেস্কা বলেন, ‘গত দুই-তিন সপ্তাহ খেলোয়াড়দের জন্য সহজ ছিল না, তবে আমি মনে করি তারা পরিস্থিতি খুব ভালোভাবে সামলে নিয়েছে। আমি আগেই বলেছিলাম, বাইরের এই আলোচনা বা গুঞ্জনকে কীভাবে সামলাতে হয়, তা আমাদের শিখতে হবে।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতির কারণে এই আলোচনা বা সমালোচনার ঝড় চলতেই থাকবে, তাই আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে। একই সঙ্গে, মাঠের খেলায় জয় পেয়ে নিজেদের পারফরম্যান্স দিয়ে সেই সমালোচনার জবাব দিতে হবে, যেমনটা আমরা আজ করেছি। ম্যাচের শেষ সময়ে আমাদের সমর্থকদের গলাতেই অ্যানফিল্ড মুখরিত ছিল, লিভারপুল সমর্থকদের নয়।’
আরও পড়ুন
সম্ভাব্য নিষেধাজ্ঞার আশংঙ্কা তার জয়ের আনন্দ কিছুটা হলেও ম্লান করে দিয়েছে কিনা জানতে চাইলে মারেস্কা বলেন, ‘আপনি কল্পনাও করতে পারবেন না আমি কতটা আনন্দিত। আমি এখানে আছি দল প্রস্তুত করতে এবং ম্যাচগুলো গুছিয়ে নিতে।’
পাপ্পু/
আরও পড়ুন
বিশ্ব ফুটবলের পরবর্তী ১০ তারকা বেছে নিলেন মেসি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
-->আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা থেমে নেই। বিশ্ব ফুটবলের উদীয়মান ১০ জন নতুন তারকাকে বেছে নিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
মেসির তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার টমাস আরান্দা। বর্তমানে তিনি বোকা জুনিয়র্সের হয়ে খেলেন। ২০২৬ বিশ্বকাপের আগে জাতীয় দলের অনুশীলনে আরান্দাকে খুব কাছ থেকে দেখেছিলেন মেসি।
মেসির এমন স্বীকৃতিতে আনন্দিত টমাস আরান্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেন, ‘স্বপ্ন পূরণ হওয়ার জন্যই দেখা হয়’ এবং ‘চিরকাল কৃতজ্ঞ’।
আরও পড়ুন
বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’ এর এক বিজ্ঞাপনী প্রচারণায় মেসি এই ১০ জন ভবিষ্যৎ তারকার নাম ঘোষণা করেন। প্রচারণার মূল বার্তা ছিল- ‘১০টি অধ্যায়, যা খেলার ভবিষ্যৎকে নতুনভাবে লিখবে। এই গল্পের কেবল শুরু হয়েছে মাত্র।’
মেসির এই তালিকায় শুধু পুরুষ নয়, স্থান পেয়েছেন নারী ফুটবলের উদীয়মান তারকারাও-যেমন চেলসির ক্লোই সারউই, ওএল লিওনেসের জোভান্না ওয়াক্সম্যান এবং হামবুর্গার এসভির লোটা ভ্রেডে।
আরও পড়ুন
মেসির তালিকায় উদীয়মান তারকাদের মধ্যে রয়েছেন
১. টমাস আরান্দা (আর্জেন্টিনা / বোকা জুনিয়র্স)
২. কান উজুন (তুরস্ক / এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
৩. হিলবের্তো মোরা (মেক্সিকো / তিহুয়ানা)
৪. ম্যাক্স ডাউনম্যান (ইংল্যান্ড / আর্সেনাল)
৫. জেভিয়ার গোজো (যুক্তরাষ্ট্র / ক্রিস্টাল প্যালেস)
৬. জেসুস রদ্রিগেস (স্পেন / কোমো ১৯০৭)
৭. কেস স্মিত (নেদারল্যান্ডস / এজেড আলকমার)
৮. ক্লোই সারউই (ইংল্যান্ড / চেলসি)
৯. জোভান্না ওয়াক্সম্যান (ব্রাজিল / ওএল লিওনেস)
১০. লোটা ভ্রেডে (জার্মানি / হামবুর্গার এসভি)
পাপ্পু/
