সংবাদ · রাজনীতি
দুর্গাপূজার পর মন্দিরের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর
১৯/১০/২০২৬

দুর্গোৎসব শেষ হলে পল্লবী রূপনগরের মন্দিরের অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।তিনি বলেছেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে একটি পরিবারের মতো বসবাস করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগর এলাকার পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।রূপনগর বেরিবাঁধের গোড়ান চটবাড়ী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে বক্তব্যকালে আমিনুল হক বলেন, মন্দিরটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এর অবকাঠামোগত উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে তিনি অতীতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।আমিনুল হক বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান; সব ধর্মের মানুষ বাংলাদেশের একই পরিবারের সদস্য। প্রত্যেকের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা প্রয়োজন। দুর্গোৎসবের আনন্দ যেন কোনো বিশৃঙ্খলার কারণে ব্যাহত না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।পরে প্রতিমন্ত্রী ইস্টার্ন হাউজিংয়ের আলুব্দি পূজামণ্ডপ, বৃন্দাবন মন্দির, উত্তর কালশী মন্দির ও বাউনিয়াবাদ মন্দির পরিদর্শন করেন।
মূল প্রতিবেদনে যান ↗