কালবেলা · general
যশোরের শার্শায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
১১/১০/২০২৬

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের শার্শা উপজেলা সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার চটকাপোতা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মফিজুর রহমান চটকাপোতা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানা পুলিশের এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট তথ্য ও আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করবে।”
পুলিশ জানিয়েছে, শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗