ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচের নায়ক অর্শদীপ সিং। তুলে নিয়েছেন ৩ উইকেট। অথচ তারপর দলের সতীর্থের কাছেই ক্ষমা চাইলেন তারকা পেসার। রবিবার ইন্দোরের স্টেডিয়ামে তিনি কী এমন অপরাধ করেছেন?
তার জন্য ফিরে যেতে হবে ভারতের ইনিংসের শেষ দিকে। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ২২৩ রান তোলে। সেখানে অর্শদীপের ১১ রানের অবদান আছে। একটি ছক্কাও হাঁকান। তবে একটি ভুলও করেন। ১৯তম ওভারের প্রথম বলে অক্ষর কভার-পয়েন্টে বল মারেন। তাঁর আপত্তি সত্ত্বেও অর্শদীপের ডাকে সিঙ্গেল নিতে রাজি হন। পিচের মাঝখানে ভুল বোঝাবুঝি হয়। আর শেষমেশ রান আউট হন অক্ষর। ১৪ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরার সময় যথেষ্ট বিরক্ত ছিলেন ভারতের তারকা অলরাউন্ডার।
সেই জন্য ম্যাচের পর তাঁর কাছে ক্ষমা চেয়ে নিলেন অর্শদীপ। ম্যাচের পর বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো কান ধরে তিনি বলেন, “সবার আগে আমি অক্ষর ভাইয়ের কাছে ক্ষমা চাইছি। আমার জন্য তোমাকে রান আউট হতে হল।”
পরে বল হাতে ৪৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন শাই হোপকে। যিনি আগের ম্যাচে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন। বোলিং সাফল্য নিয়ে অর্শদীপ বলেন, “ম্যাচের আগে ঠিক করে রেখেছিলাম, ওকে ব্যাট খোলার জায়গা দেব না। সেই পরিকল্পনা কাজে লাগাতে পেরে ভালো লাগছে। কোচদের কাছে আমি কৃতজ্ঞ। আমি ভালো বল করেছি, ময়ঙ্ক যাদব চাপ বজায় রেখেছি। সবাই একসঙ্গে ভালো বল করলে মজাই লাগে।”
Stumps Rattled x 2⃣ Arshdeep Singh
Naman Dhir strike TIMBER
Updates
https://t.co/0ve4uDWSIn #TeamIndia | #INDvWI | @mflone_ https://t.co/qtM2RxaCyp
— BCCI (@BCCI) October 11, 2026

Naman Dhir strike TIMBER
Updates
https://t.co/0ve4uDWSIn #TeamIndia | #INDvWI | @mflone_ https://t.co/qtM2RxaCyp