হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার কেএস আখলাকুল আদব মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কেএস আল ফজর শিক্ষা সোসাইটি অ্যান্ড ট্রাস্টের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাদ্রাসা চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক কাজী এম সাখাওয়াত হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, ইসলামী ব্যাংক পিএলসি সুন্দরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আশেকুর রহমান, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ, উপজেলা শিবিরের সভাপতি মো. শাহিন আলম সরকার, পরিচালক মো. রেজাউল করিম, মো. কবির আহমেদ, মো. শরিফুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক সরকার, শিক্ষক মুফতি হাফেজ মো. ওমর ফারুক ও মো. ইব্রাহিম খলিলুল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানের আগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও গুণীজনদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিয়ে সংবর্ধনা জানান অতিথিরা। এ ছাড়া হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আয়োজকেরা জানান, ২০২০ সালে প্রতিষ্ঠিত কেএস আখলাকুল আদব মডেল মাদ্রাসাটি ইতোমধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় সুনাম অর্জন করতে শুরু করেছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
