শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ নেতৃবৃন্দ। রোববার রাতে তারা নগরীর রামকৃষ্ণ মিশন মণ্ডপ, দক্ষিণ সুরমার শিববাড়ি পূজামণ্ডপ এবং দাঁড়িয়াপাড়ার চৈতালী পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
একই সঙ্গে উৎসবের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। মণ্ডপ পরিদর্শন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপি’র সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, সোয়েব আহমদ সোয়েব, আক্তার রশীদ চৌধুরী, মতিউল বারী খুরশেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুনায়েদ, সহ-সংগঠনিক সম্পাদক রহিম আলী রাশু ও শফিক নূর এবং সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
