মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন ও ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে ২১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাতভর পরিচালিত এই অভিযানে ৬টি ইঞ্জিনচালিত নৌকা, ১০ মণ ইলিশ ও ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নির্দেশনায় এবং চাঁদপুর সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে আটক ২১ জনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৬টি নিয়মিত মামলা করা হয়েছে।
চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, বুধবার রাতভর পরিচালিত এই অভিযানে ৬টি ইঞ্জিনচালিত নৌকা, ১০ মণ ইলিশ এবং ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ২১ জেলেকে। এছাড়া মা ইলিশ রক্ষায় অভিযান শুরুর প্রথম সপ্তাহে মোট ৫০ কেজি ইলিশ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০টি নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় এ পর্যন্ত ২৪টি নিয়মিত মামলা করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: জেলে আটক
০৫ ডিসেম্বর ২০২৫
১৬ নভেম্বর ২০২৫
২৭ অক্টোবর ২০২৩
