যাঁরা ইঞ্জিনিয়ারিং-কে নিজেদের স্বপ্নের কেরিয়ার হিসেবে গড়ে তুলতে চান, তাঁদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এল ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (ভিআইটি)।সম্প্রতি ভিআইটি কর্তৃপক্ষ ইনস্টিটিউটে ভর্তির জন্য ‘ভিআইটিইইই ২০২৭’-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। সংস্থা সূত্রে জানা গিয়েছে, https://viteee.vit.ac.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। ভেলোর, চেন্নাই, অমরাবতী এবং ভোপালে সংস্থার যে ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসগুলি রয়েছে, সেখানে ভর্তির জন্যই পড়ুয়ারা আবেদন করতে পারবেন। জানা গিয়েছে, ২০২৭-এর ২৮ এপ্রিল থেকে ২ মের মধ্যে সংস্থাটি ভর্তির জন্য পরীক্ষা নেবে।
