ছবির ক্যাপশন: ......................................
মোহাম্মদ শহিদুল্লাহ, বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ হ্নীলায় সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় দারুসসুন্নাহ মাদ্রাসার গেট থেকে উক্ত কর্মসূচি সুচনা হয়, হ্নীলা ষ্টেশনের প্রধান সড়ক চৌরাস্তা মোড়ে শেষে হয়।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। রক্তস্নাত বিজয়ের ৫৩ পেরিয়ে ৫৪ তে বাংলাদেশ ,স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা শাখার সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ তাহের নঈম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা উত্তর শাখার সহ-সভাপতি আব্দুল খালেক নেজামী, আরোও উপস্থিত টেকনাফ উপজেলা উত্তর শাখার সেক্রেটারি দিলদার আহমদ,এতে ইসলামি যুব আন্দোলন,ছাত্র আন্দোলন,শ্রমিক আন্দোলনের উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ,মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতা ৫৩ পেরিয়ে ৫৪ তে বাংলাদেশ , কিন্তু মানুষ এখনো স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। সুতরাং দুর্নীতি,দুঃশাসন, সন্ত্রাসমুক্ত সুখী-সমৃদ্ধ দেশ গড়তে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আসুন, ঈমানী বলে বলিয়ান হয়ে সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশ কে ফ্যাসিবাদ মুক্ত করে ইসলামী হকুমত প্রতিষ্টায় ঝাঁপিয়ে পড়ি।
