অপেক্ষার অবসান। নীতেশ তিওয়ার়ী পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম পর্বের মুক্তির দিন অনেক দিন ধরেই চলছে জল্পনা। শোনা যাচ্ছিল, দীপাবলির আশপাশে ছবিটি মুক্তি পাবে। অবশেষে নবরাত্রি শুরু হতেই দিনক্ষণ ঘোষণা করলেন ছবির নির্মাতারা। কবে থেকে অগ্রিম টিকিট বুক করা যাবে তা-ও জানালেন তাঁরা।
আগামী ৫ নভেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। নবরাত্রির প্রথম দিনেই প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার। সেখানে একসঙ্গে দেখা গেল রণবীর কপূর, সাই পল্লবী, রবি দুবে এবং যশকে। ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হবে দশেরায় অর্থাৎ দশমীতে।
ছবির প্রচারের সূচনা করে নির্মাতারা জানিয়েছেন, এ বার শুরু হতে চলেছে রামের যুগ। তাঁরা ক্যাপশনে লিখেছেন, “ইয়ে রাম কে যুগ কা আরম্ভ হ্যায়।” অর্থাৎ, রামের যুগের সূচনা।
নবরাত্রিতেই বড় চমক।
নবরাত্রিতে ছবি-মুক্তির দিন ঘোষণা করে নির্মাতারা লেখেন, “নতুন এক যুগের সূচনাকে উদ্যাপন করছি আমরা। ৫ নভেম্বর থেকে বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নমিত মলহোত্রের ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে পর্দায় ছবিটি দেখা যাবে। দশেরা থেকে শুরু হবে অগ্রিম টিকিট বুকিং।”
নীতেশ তিওয়ারীর পরিচালনায় দুই পর্বে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। মহাকাব্য অবলম্বনে তৈরি এই ছবিতে উঠে আসবে রামের বনবাস, রাবণের সীতাহরণ এবং তার পর রাম ও রাবণের বাহিনীর মধ্যে যুদ্ধের কাহিনি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জ়িমার এবং এআর রহমান। দুই সুরকারের এই যুগলবন্দি ঘিরেও তৈরি হয়েছে আগ্রহ।
হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মলয়ালম ভাষাতেও মুক্তি পাবে ছবিটি। প্রথম পর্ব মুক্তি পাবে আগামী ৫ নভেম্বর। দ্বিতীয় পর্বের মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
রণবীর, সাই, যশ এবং সনী দেওলের মতো তারকাদের নিয়ে তৈরি এই মহাকাব্যিক ছবির প্রথম ঝলকেই আগ্র
