
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
"ঘরথেকে শুরুকরি,দূর্যোগ সহনশীল দেশগড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মাটিরাঙ্গা এর সার্বিক ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া প্রর্দশনী করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়তা উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন।
এ সময়, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার মো. মোশারফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো.হারুন উর রশীদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ফায়ার সার্ভিস এর সদস্য,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
