আলোচিত সিনেমা দ্য ডার্টি পিকচারের দ্বিতীয় কিস্তি নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে তিনি বলেছেন, নতুন একটি গল্প দর্শকের সামনে আনতে চান।
নতুন ছবিও কোনো ব্যক্তির জীবনকে কেন্দ্র করে হবে। তবে সেই ব্যক্তি কে, তা এখনই জানাননি একতা। সম্ভাব্য অভিনয়শিল্পী ও মুক্তির সময়ও প্রকাশ করেননি। ফলে বিদ্যা বালান আবার থাকবেন কি না, সেটিও নিশ্চিত নয়।
২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিটি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত। মিলন লুথরিয়ার পরিচালনায় প্রধান চরিত্রে অভিনয় করেন বিদ্যা। নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুরও ছিলেন। এই অভিনয়ে বিদ্যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। দ্বিতীয় কিস্তির বিষয়ে এখন বিস্তারিত ঘোষণার অপেক্ষা।
