উৎসবের মরশুমে ১৮ অক্টোবর বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য় করে অতর্কিতে গুলিবর্ষণ। এই ঘটনায় যখম আতঙ্কিত মায়নগর ঠিক সেই সময় মেগাস্টার অমিতাভ বচ্চনের ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে বৃহন্মুম্বই পুরসভার দপ্তরে। এখানেই শেষ নয়, দিলজিৎ দোসাঞ্ঝের মুম্বই কনসার্ট নিয়েও তৈরি হয়েছিল উদ্বেগ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সিনেনগরী। মুম্বইজুড়ে এখন হাই অ্যালার্ট। থমথমে পরিবেশে সোশাল মিডিয়ায় ভাইরাল রণবীর সিংয়ের ‘সাহসী’ মুহূর্ত।
পাঞ্জাবি রকস্টার সুলতান ধিলোঁর সঙ্গে শহরের এর রেস্তরাঁয় উষ্ণ আলিঙ্গন ‘বেফিকরে’ রণবীরের। দুই তারকার সৌহার্দ্যপূর্ণ একাধিক মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেটভুবনে। সদ্য দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন রণবীর সিং। আপাতত লাইমলাইট থেকে দূরেই রয়েছেন। তবে ২৪ অক্টোবর, শনিবার সুলপতানের সঙ্গে রণবীরের সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার কোনও সুযোগ হাতছাড়া করেননি সেলেব পাপারাজ্জিরা। স্পটিফাই ইন্ডিয়ার পঞ্চম সংস্করণের ‘র্যাপ ৯১ লাইভ’ অনুষ্ঠানে যোগ দিতে কানাডা থেকে মুম্বইয়ে এসেছেন সুলতান। শহরে পা রাখতেই তাঁর সঙ্গে দেখা করতে চলে আসেন ‘ধুরন্ধর’ রণবীর।
View this post on Instagram
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পরস্পরকে উষ্ণ আলিঙ্গন করছেন রণবীর ও সুলতান। বেশ খোশ মেজাজেই নজর কেড়েছেন দুই তারকা। পাশাপাশি আরও একটি বিষয় লক্ষ্যনীয়, আর সেটি হল রণবীরের নিরাপত্তা। রেস্তরাঁ থেকে বাইরে আসতেই নিরাপত্তা একেবারে আঁটসাঁট। অভিনেতার সঙ্গে ছিলেন একাধিক পুলিশকর্মী।
View this post on Instagram
সম্প্রতি টাইগার শ্রফের গুলিকাণ্ডের পর রণবীরের এই কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরকরা। ধুরন্ধরের পর কেরিয়ারের পরবর্তী প্রজেক্ট ‘প্রলয়’-এর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রণবীর। জয় মেহতার পরিচালনায় এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন। ২০২৬-এর আগস্টে মুম্বইয়ে শুরু হয়েছে সিনেমার শুটিং।
