প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৩৭ পিএম
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" স্লোগান সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়।এ উপলক্ষে শোভাযাত্রা দুর্যোগ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে সরকারি জিবিজি কলেজ মাঠে দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিচালনা করেন ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ।শেষে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হক সেন্টু,পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।
