ফ্রান্সে চলমান সহিংসতার জের ধরে দেশটির কয়েকটি শহরে আংশিক কারফিউ জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। তিনি বলেছেন, জরুরি অবস্থা জারির চেয়ে এ ব্যবস্থা বেশি উপযুক্ত। তবে জরুরি অবস্থা জারির সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করেননি। খবর বিবিসি।
প্রধানমন্ত্রী জানান, স্থানীয়ভাবে ও নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে কারফিউ জারি করা হবে। এর উদ্দেশ্য মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা। তবে কোন কোন শহরে এ ব্যবস্থা কার্যকর হবে এবং বাস্তবে তা কীভাবে প্রয়োগ করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
তিনি বলেন, পুরো প্যারিসজুড়ে কারফিউ জারি করা ‘অসম্ভব’। তবে শহরের নির্দিষ্ট এলাকায় এ ধরনের বিধিনিষেধ আরোপ করা যেতে পারে।
এরই মধ্যে মার্সেইয়ে আংশিক কারফিউ কার্যকর করা হয়েছে। শহরটিতে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
