বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ ঢাকা- ৪ ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।
