কালবেলা · সাধারণ
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
২৪/১০/২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে আকরাম সরকার (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনায় জড়িত সন্দেহে মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে আকরামকে নিজের বাড়িতে ডেকে নেন মারুফ। সেখানে ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যার পর মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। পরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মারুফকে আটক করে থানায় নেওয়া হয়।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মারুফ বিন হাবিব নামে একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মূল প্রতিবেদনে যান ↗