রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। শিক্ষক প্রয়োজন হলে শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষকদের বেতনের প্রয়োজন হলে বিএনপির নেতাকর্মীরা তা বহন করবেন বলে জানিয়েছেন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপি।
হোমনায় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি আমার ভোটার ও জনগণের সুবিধাকে সবার আগে দেখব। এ কলেজের শিক্ষার্থীরা আমার জনগণেরই সন্তান। তাই তাদের লেখাপড়ার মান উন্নয়ন আমাদের নিশ্চিত করতে হবে। এসময় তিনি আরও বলেন, কিশোর গ্যাং বন্ধে সবাইকে সচেতন হতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সেলুন গুলোতে বখাটে ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টদের অনুকরণে চুলের কাটিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কলেজের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সোমবার (১২ অক্টোবর) সকালে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ মাঠে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপির নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহ সভাপতি ও চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হাসান (জাকি), সহ সভাপতি শাহ আলম হিমেল, আবু নাসের ওয়াহেদ সম্পদ (চেযারম্যান), সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান চেয়ারম্যান, দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা।
এ ছাড়া উপস্থিত ছিলেন হোমনা পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
The post শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি appeared first on সকালের খবর ২৪.
