অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. মো. জাহাঙ্গীর আলমের।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল। সিরাজুল হক সরকার ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার গাজীপুর ফাজিল স্নাতক মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেবেন কুষ্টিয়ার বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা হাফিজুর রহমান জিহাদী এবং টাঙ্গাইলের হতেয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নাঈমুল ইসলাম ফরিদপুরী। মাওলানা হাফিজুর রহমান জিহাদী বাংলা ভিশন ও মোহনা টেলিভিশনের ইসলামী আলোচক হিসেবেও পরিচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. মো. জাহাঙ্গীর আলমের।
বিশেষ মেহমান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি আলহাজ মো. তোফাজ্জল হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, মাওলানা মো. জাহাঙ্গীর কবির এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদকে।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার আমির মওলানা জাহাঙ্গীর কবির, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি, অ্যাডভোকেট দবির আহম্মেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি ও শ্রীপুর উপজেলা যুব বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মো. আইয়ুব আলীর।
মাহফিলে সভাপতিত্ব করবেন সিরাজুল হক সরকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মনিরুজ্জামান সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার ফারুক মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি ফারুক।
এতে শ্রীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক সমাগম হবে বলে তাঁরা আশা করছেন। তাঁদের প্রত্যাশা, পবিত্র কুরআনের শিক্ষা ও তাফসীরের আলোকে ধর্মীয় জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ইসলামী আদর্শ প্রচারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
