সরকারি কর্মচারীদের ভাতা আগের নিয়মেই, প্রজ্ঞাপন জারি
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
নতুন জাতীয় বেতনকাঠামো করা হলেও সরকারি চাকরিজীবীরা আপাতত আগের হারেই তাদের ভাতা পাবেন। অর্থাৎ চলতি বছরের ৩০ জুন তারা যে হারে ভাতা পেতেন, পরের আদেশ জারি না হওয়া পর্যন্ত সে হারেই ভাতা পেতে থাকবেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে মূল বেতনের শতকরা হার অনুযায়ী কর্মচারীরা যেসব ভাতা পেয়ে আসছেন, সেগুলো ২০২৬ সালের ৩০ জুন তারা যে মূল বেতন পেয়েছেন, তার ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের উপসচিব মো. ফেরদৌস আলম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
