বগুড়ার ধুনটে যমুনা নদীর তীরে নিয়ে গিয়ে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাবিল হোসেন (২০) নামে এক অটোভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি এলাকায় যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটে। বলাৎকারের শিকার শিশুটি শিমুলবাড়ি গ্রামের জনৈক এক কৃষকের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র।
মামলা সূত্রে জানা যায়, বুধবার মাদ্রাসা থেকে বাড়ি ফিরে শিশুটি সন্ধ্যা বেলায় বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় শিমুলবাড়ি গ্রামের চপল আলীর ছেলে হাবিল হোসেন কয়েকজন শিশুকে অটোভ্যানে ঘোরানোর কথা বলে বাড়ির কাছ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে নিয়ে যান। সেখানে একপর্যায়ে ১০ বছর বয়সী ওই শিশুকে বলাৎকার করে হাবিল হোসেন। এসময় শিশুটি ব্যথা
পেয়ে কান্না করতে করতে বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা ধুনট থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হাবিল হোসেনকে গ্রেফতার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে থানা থেকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে
The post ধুনটে ১০ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকার: অভিযুক্ত অটোভ্যানচালক গ্রেফতার appeared first on ভোরের চেতনা.
