সারাদেশে সার সংগ্রহ, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম তদারকি করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দিতে গঠিত মন্ত্রিসভা কমিটি বাতিল করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ আগস্ট জারি করা ‘সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মন্ত্রিসভা কমিটি’র প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
তিন সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছিল সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনকে। অন্য দুই সদস্য ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
/অ
