কাপ্তাই ৪নং ইউনিয়নে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪টায় গোল্ডেন হিল যুব সমাজের আয়োজনে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ। এ সময় তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার খেলাধুলায় প্রবল উৎসাহ দিয়ে যাচ্ছে। যুব সমাজ ঝিমিয়ে না পড়ে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে বিদেশে কৃতিত্ব অর্জন করতে পারে।
কাপ্তাই উপজেলা জাসাস সভাপতি নূর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইউনিয়ন সভাপতি মোঃ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম। এসময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশীদ রতন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ মোঃ ইয়াছিন মামুন, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন,চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদল আহবায়ক সৈয়দ জাহেদুল ইসলাম, কৃষকদল সাধারণ সম্পাদক ইকবাল হাসান মাসুদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় পশ্চিম পাড়া একাদশ বনাম ইয়ং স্টার শিলছড়ি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুলের মধ্যে কেউ কাউকে গোল না দিতে পাড়ায় উভয় দলের শুন্য হয়। খেলায় ১৭টি দল অংশগ্রহণ করে।
The post কাপ্তাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন appeared first on Dhaka Protidin.
