আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জ্বরের কারণে শুক্রবার অনুশীলনে ছিলেন না এই অলরাউন্ডার। তবে ম্যাচের আগে তার সুস্থ হয়ে ওঠার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
সিরিজের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে মিরাজের শারীরিক অবস্থা ও ম্যাচে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় লিটনকে। জবাবে তিনি জানান, মিরাজের খেলার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
বিজ্ঞাপন
লিটন বলেন, ‘ম্যাচের ব্যাপারে এখনও বলতে পারছি না। তবে যতটুকু আমি জানি, ওর একটু জ্বর আছে। আশা করি, ও সুস্থ হয়ে উঠবে এবং খেলতে পারবে।’
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নতুন মুখ আলিস আল ইসলাম। মিরাজ না খেলতে পারলে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হতে পারে তার। লিটনেরও মনে হয় আলিসকে দলে যুক্ত করার এটাই সঠিক সময়।
বিজ্ঞাপন
লিটন বলেন, ‘আলিস সাদা বলের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে বাংলাদেশে টি-টোয়েন্টি সার্কিটে সে প্রমাণিত। আমার মনে হয়, এটাই সঠিক সময় তাকে দলের সঙ্গে যুক্ত করার।’
এসকেডি/আইএন
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
