হরমুজ় প্রণালীতে তেলের ট্যাঙ্কারে হামলাছবি: এক্স
Published on
:
1 min read
যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তির জন্য আমেরিকার কাছে সাত দফা শর্ত পেশ করেছে ইরান। সেই সময়েই নতুন করে উত্তেজনা হরমুজ় প্রণালীতে। ইরানের দাবি, সেখানে হামলা চালানো হয়েছে ৭টি ট্যাঙ্কারে। রাতারাতি হামলায় আগুন ধরে যায় বা সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে তেহরান। আঘাত হানার কারণে বা নৌ-মাইন বিস্ফোরণের ফলে এই ঘটনা বলেও জানিয়েছে ইরান।
তাঁদের দাবি মেনে চুক্তিতে সই না করলে, মিড-টার্ম ইলেকশনের পরেই, ইরানে বড় ধরনের হামলা হতে পারে বলে সতর্ক করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নির্বাচনের আগে ইরানে কোনও হামলা করা হবে না বলেও জানিয়েছিলেন তিনি। তবে ইরানের উপকূলে নতুন করে সেনা মোতায়েন করছে আমেরিকা।
আগামী মাসেই অ্যামেরিকায় হতে চলছে মধ্যবর্তী নির্বাচন। সেই সঙ্গে ইজ়রায়েলেও নির্বাচনের দিন এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে, পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে উত্তেজনা বাড়ছে পশ্চিম এশিয়ায়। সেই সময়েই এই দাবি করেছে ইরান।
বিস্তারিত আসছে...
