টালা বারোয়ারির থিম ‘বারোয়ারি দুর্গাবাড়ি’
দুর্গাপুজোয় থিমের রেষারেষিতে বারোয়ারি দুর্গাপুজো হারিয়েই যেতে বসেছে। তাই এ বার ১০৬তম বর্ষে টালা বারোয়ারির চিন্তা ভাবনা বারোয়ারি দুর্গাবাড়ি। থিমের মধ্যেই ফুটে উঠবে বারোয়ারি দুর্গাপুজোর ছোঁয়া। এ ছাড়াও দুর্গার বিভিন্ন রূপকে ফুটিয়ে তোলা হচ্ছে পুরো মণ্ডপ জুড়ে। থাকবে ৫১ সতীপীঠের বর্ণনাও।