সম্মাননা গ্রহণের পর মামুন বিশ্বাস বলেন, “এই সম্মাননা আমার একার নয়, আপনাদের সবার। মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা হিসেবে এই স্বীকৃতি আমাকে আরও উৎসাহিত করবে। পুলিশ সুপার স্যার আমাদের ভালো কাজের পাশে সব সময় থাকবেন বলে আশাবাদী। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। এই সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে অনুপ্রাণিত করবে।
মানবিক কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন মামুন বিশ্বাস। তাঁর প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও বেশি মানুষ এগিয়ে আসবেন।
The post মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি পেলেন ‘মানবতার ফেরিওয়ালা’ মামুন বিশ্বাস appeared first on ভোরের চেতনা.
