
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আবুল কালাম আজাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোহরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করায় এক বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।ঘোষিত নতুন কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি, নুর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক এবং সাবমির মাহমুদ শামীমকে সাংগঠনিক সম্পাদক করে ১৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭অক্টোবর) বিকেলে আনন্দ মিছিলটি উপজেলা বালুরমাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উত্তর বাজার সিএনজি স্টানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে এবং বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, লাকসাম -মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মো.আবুল কালাম,
কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নতুন কমিটির নেতারা তাঁদের বক্তব্যে বলেন, "কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের ওপর যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন, আমরা তা রাজপথে থেকে পালন করব। মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"
সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
