ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও সৌম্য সরকার।
Published : 23 Oct 2026, 09:14 AM
Updated : 23 Oct 2026, 09:14 AM
চোটের জন্য ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লিটন কুমার দাস ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান। ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।
বাদ: সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ।
(বিস্তারিত আসছে)
