বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি; ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান।
Published : 11 Oct 2026, 11:52 PM
Updated : 11 Oct 2026, 11:52 PM
বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার লুবানা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান গ্লিটজকে বলেন, “নাসিমা খান আন্টি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সপ্তাহখানেক আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার লুবানা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তিনি মারা যান।”
বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি; ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান।