ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক আঘাত বহাল রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধে ইরানকে সহায়তার ক্ষেত্রে সামর্থের তুলনায় খুব সামান্যই করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটিও দাবি করেন তিনি।
সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, ইরানকে সহায়তার ব্যাপারে রাশিয়ার খুব একটা আগ্রহ নেই। ভবিষ্যতেও যেন পরিস্থিতি এমনই থাকে, সেই প্রত্যাশাও করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সেই প্রত্যাশায় ঘি ঢেলে দিয়ে ইরানের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
সোমবার (১৯ অক্টোবর) তেহরানে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের লক্ষ্য রাশিয়ার মতোই ন্যায়সঙ্গত। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক সমাধানে রাশিয়া সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের যেকোনও হামলার জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে ইরান।
এদিকে, ইয়েমেনের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের মিসাইল হামলায় অন্তত ৫৮ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় ১২৯ হুথি যোদ্ধা নিহত হয়েছে।
