শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতলবের বিভিন্ন পূজা মণ্ডল পরিদর্শন করেন জিয়াউর রহমানের আদর্শ গড়ার সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া ,
এক শুভেচ্ছা বার্তায় জিয়াউর রহমান জিয়া বলেন, ধর্ম যার যার উৎসব সবার , দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালী ঐতিহ্য , সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বর্পূণ অনুষঙ্গ।
এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
জিয়াউর রহমান জিয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ঐতিহ্যগত ভাবে এখানে যে কোন ধর্মীয় উৎসবে অন্যান্য আর সকল ধর্মাবলম্বী মানুষও উৎসব মুখর হয়ে ওঠে।
জিয়াউর রহমান জিয়া আরো বলেন শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আবহে মতলবের মধ্যে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
এ সময় আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের রাশেদ জামান টিপু , মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল , আব্দুল মান্নান সাগর, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম , গজরা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা শাহ আলম লস্কর, আরিফ উল্লাহ মুন্সী, সহ আরো অনেকে নেতাকর্মী,
