প্রকাশিত: ১১:৫৬, ১৮ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মৃত গ্রাহকের পক্ষে তার মনোনীত নমিনির হাতে এক লাখ টাকা তুলে দেওয়া হয়
কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আওতায় এক মৃত গ্রাহকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে ওয়ালটন প্লাজা।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সাভারের আশুলিয়ার জিরানী বাজার শাখায় আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের কাছে এ সহায়তা হস্তান্তর করা হয়।
মৃত গ্রাহক জাকির হোসেনের পক্ষে তার মনোনীত নমিনি মোছা. সুমি বেগম এক লাখ টাকার এ সহায়তা গ্রহণ করেন।
কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী জাকির হোসেনের মৃত্যুর পর প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা অনুসারে তার পরিবারের জন্য এ আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।
সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিভিশন-২ এর ডেপুটি চিফ ম্যানেজার (ডিসিএম) ওবায়দুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার সুমন চন্দ্র বসাক, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আসলামুল হক এবং জিরানী বাজার প্লাজার ম্যানেজার লুৎফর রহমান।
এ সময় ওয়ালটনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মৃত গ্রাহকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
