নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান ‘আড়ং’ । প্রতিষ্ঠানটি তাদের উত্তরা আউটলেট-২ এর জন্য ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে মোট ১৮০ জন কর্মী নিয়োগ দেবে।ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। নতুন ক্যারিয়ার গড়ার জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইন মাধ্যমে এ পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা ও সুবিধাসমূহ
আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১০,০০০ টাকা স্কেলে বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করবেন। নির্বাচিত কর্মীদের ঢাকায় আড়ংয়ের উত্তরা সেক্টর-১১ আউটলেটে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম
সেলস অ্যাসোসিয়েট।
পদসংখ্যা
১৮০ জন।
শিক্ষাগত যোগ্যতা
সেলস অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই, ফলে সদ্য পড়াশোনা শেষ করা প্রার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
বেতন
১০,০০০ টাকা।
কর্মস্থল
উত্তরা সেক্টর-১১, ঢাকা।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বিডিজবস ডটকমের মাধ্যমে আড়ংয়ের অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করে নির্দেশিত নিয়মে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই নির্ধারিত নিয়মে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের শেষ সময়
৭ নভেম্বর ২০২৬।
সূত্র বিডিজবস ডটকম
