মাসুদুর রহমান শেখ, বেনাপোল:
যশোরের বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারী এলাকায় পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মেয়র পদপ্রার্থী ইমদাদ তাঁদের বক্তব্য শোনেন এবং জনসাধারণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথা জানান।
এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে হলে জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। নাগরিক সেবার মানোন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বেনাপোলকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব।
তিনি আরও বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণ ও সেবার জন্য। জনগণের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখের কথা শোনা এবং এলাকার বাস্তব সমস্যাগুলোর সমাধানে কাজ করাই একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব।
গণসংযোগকালে তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মোঃ শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, বিএনপি নেতা মইদুল ইসলাম ও আজগর আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলী।
গণসংযোগে বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ কাগজপুকুর-কাগমারী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
